সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৯

পেঁয়াজের দাম আরও কমেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পেঁয়াজ আমদানি বাড়ছে ভারত থেকে প্রতিদিন। গত ১০ দিনে দেশটি থেকে পেঁয়াজ আমদানি হয়েছে ৫৯ হাজার টন। বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি টাকায় এই পেঁয়াজ আমদানি করেছেন ব্যবসায়ীরা। স্থলবন্দর কাস্টমস সূত্রে এ তথ্য জানা গেছে।
আমদানি বাড়ায় খুচরা বাজারে পেঁয়াজের দামও কমে এসেছে। চট্টগ্রামের খুচরা বাজারে এখন মানভেদে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৪০-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানির শুরুতে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ৫৫ থেকে ৬৫ টাকায়। এ হিসাবে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১৫ টাকা।