ডেইলি ক্রাইম বার্তা : আসন্ন ঈদুল আজহা (কুরবানী) উপলক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গরু ব্যবসায়ী ও হাট মালিকদের সাথে নগরকান্দা থানা পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন বুধবার বিকালে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ মিরাজ হোসেন এর কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুরবানী উপলক্ষ্যে গরুর হাট বাজার গুলোতে শান্তি শৃঙ্খলা যাহাতে বিঘ্ন না ঘটে কোন প্রকার দূর্ঘনা না হয় সতর্ক থাকতে থানা পুলিশের পক্ষ থেকে গরু ব্যবসায়ী ও মালিকদের অবগত করেন। কুরবানীর হাট গুলোতে প্রতি বছর কুরবানী আসার আগেই নগরকান্দা থানা পুলিশের উদ্যোগে গরু ব্যবসায়ী ও গরুর হাট মালিক (ইজারাদারদের) সতর্ক করা হয়। কুরবানীর সময় গরুর হাট গুলোতেই ঘটে অনেক দূর্ঘটনা যে কারনে আগেই ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ক্রেতা ও বিক্রেতাদের যাতে করে কোন অসুবিধা না হয় সে জন্য গরুর হাট গুলোর উপর থাকবে পুলিশের নজরদারি বল্লেন অফিসার ইনচার্জ জনাব, মোঃ মিরাজ হোসেন।
থানা পুলিশের পরামর্শে গরু ব্যবসায়ীরা ও হাট মালিকগন এমন আয়োজনকে স্বাগত জানান।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”