মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০৮

বজ্রপাতে গৃহবধূর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাঠ থেকে গরু আনতে গিয়ে জেলার সুবর্ণচরে বজ্রপাতের আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আমিনুল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জান্নাত বেগম (৪৫) চরওয়াপদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় জান্নাত বেগম মাঠ থেকে গরু আনতে যায়। পথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, দেবপ্রিয় দাশ জানান, নিহত গৃহবধূ পাঁচ সন্তানের জননী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বাড়িতে তাকে দাফনের প্রস্তুতি চলছে।