বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৬

দাম বাড়ল স্বর্ণের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বর্ণের দাম ভরিতে দেশের বাজারে এক হাজার ৭৫০ টাকা বেড়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা। যা বৃহস্পতিবার (৮ জুন) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
(৭ জুন) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার (০৮ জুন) থেকে কার্যকর হবে।