বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৬

দাম কমেছে পেঁয়াজের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুধবার রাতে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজ পৌঁছেছে। বৃহস্পতিবার থেকে সেগুলো ৪০-৪১ টাকা দরে বিক্রি হবে। আর ভারতের মূল পেঁয়াজ আসবে আগামী শনিবার। ফলে রবিবার থেকে খাতুনগঞ্জের বাজারে সেই পেঁয়াজ ৩৮-৪০ টাকার নিচে নামবে বলে আভাস দিয়েছেন আমদানিকারকরা।
এখন ভারত থেকে হিলি, ভোমরা, সোনামসজিদসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে যে পেঁয়াজ আসছে সেগুলো সীমান্তের ওপারে আড়ত থেকে সংগ্রহ করা। বাংলাদেশে মূল পেঁয়াজ আসে মহারাষ্ট্রের নাসিক থেকে। সেই পেঁয়াজ বাংলাদেশে পৌঁছবে শুক্রবার।