ডেইলি ক্রাইম বার্তা : বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে “আসুন আমরা পতিজ্ঞা করি, জীবন বাচাঁতে তামাক ছাড়ি “- এই প্রতিপাদ্য বিষয় কে বুকে ধারণ করে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে হতে হবে আমাদের সোচ্চার, নয়তো আগামীতে ধংস হতে পারে পরিবার। মাদকমুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালী বের হয়ে গৌরনদী উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার জনাব, আশিষ কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ টিপু সুলতান, গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জুলফিকার আলি চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় অফিসার আফসানা রাখী, বার্থী ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার, মানবাধিকার কর্মি ও সাংবাদিক আবদুছ ছালেক মামুন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”