মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২০

শিক্ষার্থীদের নিয়ে খালিয়াজুরীতে সচেতন মূলক সভা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে, বাল্য বিয়ে প্রতিরোধের লক্ষ্যে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরে।
মঙ্গলবার (৩০ মে) বেসরকারি সংস্থা সাবলম্বী উন্নয়ন সমিতির এসবিসি’ প্রকল্পের আয়োজন ও ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে সভাটি হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, রুয়েল সাংমা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খালিয়াজুরীর একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান,সাবেক প্রধান শিক্ষক তারা প্রসন্ন দেব রায়,সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন। দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিতির এ সভার সঞ্চালনায় ছিলেন স্বাবলম্বী’র উপজেলা সুপারভাইজার মহসিন মিয়া।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”