সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১৬

সাপের কামড়ে নগরকান্দায় এক কিশোরের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা : মন্জু শেখের ছেলে লামিম (১১) কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাঙ্গাল গ্রামে সাপে কামড় দিলে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয় বলে নিহতের বাড়ির লোকজন জানান। ১৯ মে শুক্রবার পাট ক্ষেত নিড়ানির জন্য কৃষক কে নাস্তা (খাবার) দিতে বাড়ি থেকে দীঘীর ভিটার পাশ দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় সাপে কামড় দেয় বলে বাড়িতে ফিরে এসে তার মা,বাবাকে জানালে তারা ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে সেখানে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন জানান জাতি সাপ (গোখরা সাপ) লামিম কে কামড় দেয়। লামিম নগরকান্দা কাসিমুল উলূম মাদরাসায় পড়ে বলে তারা জানায়। ছেলের অকাল মৃত্যুতে তার গোটা পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”