সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১৬

বনভূমি উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকারি রক্ষিত বনভূমি দখল করে কক্সবাজারের ঝিলংজায় নির্মিত স্থাপনা গুড়িয়ে দিয়ে দুই একর বনভূমি উদ্ধার করেছে বলে জানিয়েছেন দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব, সমীর রঞ্জন সাহা।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মো. জাকারিয়ার নেতৃত্বে র‍্যাব-১৫ কক্সবাজার ও বন বিভাগ শনিবার (৬ মে) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে এই বনভূমি উদ্ধার করেন।
বন কর্মকর্তা জনাব, সমীর রঞ্জন সাহা জানান, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের ঝিলংজা মৌজার সরকারি রক্ষিত বন ভূমির লিংকরোড বিটের মোহরীপাড়া, কলাতলী বিটের চন্দ্রিমা এলাকা এবং কলাতলীর লাইটহাউজ পাড়ায় বনের জায়গায় পাহাড় কেটে দালান নির্মাণের তথ্য পাওয়া যায়। এ খবরে দুপুর ২টার দিকে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরোয়ার আলমের নির্দেশনায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিতব্য পাকা দেয়াল ও ঘর ভেঙে দেওয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় পাহাড় দখল করে মাটি কাটার পর ঘর তৈরি করা লিংক রোড মুহুরীপাড়ার একাধিক ব্যক্তির বিরুদ্ধে পৃথকভাবে মামলা দায়ের করা হচ্ছে।