শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৪

মহামারী করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্ত বেড়েছে বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের। মারা গেছে দুই হাজার ৯৪৬ জন মানুষ। আক্রান্ত হয়েছে এক লাখ ১৬ হাজার ৭৪১ জন।
গতকাল সোমবার মারা গিয়েছিল ১৪৭ জন মানুষ। আক্রান্ত হয়েছিল ৪১ হাজার ৩২৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৬০৯ জন। মারা গেছে ৬৮ লাখ ৬৬ হাজার ৭৩৩ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৭৪৫ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৫০৩ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৬১ হাজার ১৬৪ জনের।
তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৯ লাখ ৪৯ হাজার ৬৭১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৫৪৭ জন মানুষের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৩৪০ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৬ হাজার ৫৫৬ জনের।