ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাওলানা মো. ইসমাইল হোসাইন (৪৭) নামের মানিকগঞ্জের সিংগাইরে একজনের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে এবং তিনি মসজিদের ইমাম ও খতিব ছিলেন।
বুধবার(২৬ এপ্রিল) বিকালে সিংগাইর উপজেলার সদর ইউনিয়নের গোবিন্ধল ধাইরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল ওই গ্রামের মৃত.আরব আলীর ছেলে। তিনি পৌর এলাকার মধ্য সিংগাইর (পুকুর পাড়া) জামে মসজিদে ইমাম ও খতিব ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা ইসমাইল হোসাইন বিকালে গোসল করার জন্য পানির মোটরের সুইচ দেয়। এতে মোটর চালু না হওয়ায় ওই মোটরে হাত দিলে তড়িতাহত হন তিনি। পরে বাড়ি লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।