সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০০

পাচারকারী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারীসহ টাঙ্গাইলের ঘাটাইলে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশের বিশেষ শাখার (এপিবিএন) সদস্যরা। গত মঙ্গলবার রাতে উপজেলার সাগরদিঘী এলাকার বিনোদনকেন্দ্র অনিক নগর পার্ক থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি জনাব, আজহারুল ইসলাম সরকার।
এ ঘটনায় ময়মনসিংহের মুক্তাগাছা ২ এপিবিএনের উপপরিদর্শক সৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে আটক তিনজনসহ পাঁচজনকে আসামি করে মানবপাচার ও মাদক আইনে ঘাটাইল থানায় দুটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।