সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৬

বজ্রপাতে মৃত্যু এক শিশুর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে মো. সাকিব (৭) নামের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে দলাদলি ইউনিয়নের মুশরীভূজা গ্রামে এ ঘটনা ঘটে।
ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সাকিব ওই গ্রামের মোখলেসুর রহমান মিন্টুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে শিলাবৃষ্টির মধ্যে বাড়ির সামনে আম কুড়াতে যায় সাকিব ও তার ছোট ভাই আব্দুল হাকিম (৬)। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় সাকিব। বজ্রাঘাতে হাকিম আহত হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।