সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৭

মর্মান্তিক মৃত্যু পুকুরে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরে ডুবে কুড়িগ্রামের রাজারহাটে আপন দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২৫এপ্রিল) দুপুরের দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের মমিন মৌজার আলসিয়াপাড়ায়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া সন্তান হারিয়ে পুরো পরিবার দু’টি ও তাদের আত্মীয়রা শোকাহত হয়ে পড়েছে।
এলাকাবাসীরা জানান, বাড়ির পাশের জমির মাটি উত্তোলন করে পুকুর তৈরি করে নিহত দুই শিশুর পরিবার। মঙ্গলবার দুপুরের দিকে পরিবারের অগোচরে ওই দুই শিশু খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন নিখোঁজ শিশু দুটির খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে স্থানীয়রা। পরে প্রতিবেশীদের সহযোগীতায় শিশু দুজনকে পুকুর থেকে উত্তোলন করা হয়।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় শিশু দু’টির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। বিষয়টি নাজিমখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া নিশ্চিত করেন।