বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৪

বৃষ্টির পূর্বাভাস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টি হতে পারে। পাশাপাশি তাপমাত্রা বাড়ারও পূর্বাভাস দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় দেয়া মো: আবদুল হামিদ মিয়া স্বাক্ষরিত আবহাওয়ার বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
সিনপটিক অবস্থা-লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।