সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৭

বোরো ধান কাটা উৎসব নেত্রকোণায়।

ডেইলি ক্রাইম বার্তা : বোরো ধানকাটা উৎসবের উদ্বোধন হয়েছে নেত্রকোণায়। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে বোরো ধানকাটা উৎসবের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব, আশরাফ আলী খান খসরু এমপি।
নেত্রকোণা কৃষি বিভাগের আয়োজনে জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ধানকাটা উৎসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারসহ অন্যরা।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”