সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০১

কৃষকের মৃত্যু বজ্রপাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে বাবুল ভূইয়া (৫০) নামে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল ভূইয়া বিটঘর দক্ষিণপাড়া মৃত শহিদ ভূইয়ার বড় ছেলে।
শিবপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শেখ কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে ধান কাটতে বিলে যান বাবুল। হঠাৎ ঝড় শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন বাবুল মারা গেছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।