শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:৩৯

ঈদের দ্বিতীয় দিনে কোরবানি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঈদুল আজহার দ্বিতীয় দিনেও অনেকে ত্যাগের মহিমায় পছন্দের ক্রয় করা পশু কোরবানি দিচ্ছেন। আজ রবিবার সকালে পশু কোরবানি দেওয়ার এ চিত্র দেখা যায় দেশের বিভিন্ন অংশে।
ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার বিষয়টি ইসলাম ধর্মাবলম্বীদের নিকট অস্বাভাবিক নয়। এবার দ্বিতীয় দিনে কোরবানির পরিমাণ কয়েকটি কারণে বেশ চোখে পড়ছে।
অনেকেই এবার ঈদের প্রথম দিন শনিবার কসাই না পেয়ে দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন। এছাড়া ঈদের আগে হঠাৎ কোরবানির পশুর সংকট তৈরি হওয়ায় পছন্দমতো পশু হাটে পাননি। পশু সংগ্রহ করার পর তারা অনেকেই আজ কোরবানি দিচ্ছেন। এছাড়া অনেকেই পারিবারিক ঐতিহ্য হিসেবে ঈদের প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় দিন বিভিন্ন ধরনের পশু কোরবানি দেন।