সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪২

গৃহবধূর মৃত্যু আগুনে পুড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রান্না করার সময় অসাবধাণতা বসত গ্যাসের চুলার আগুনে পুড়ে বগুড়ার ধুনট উপজেলায় শারমিন আকতার পলি (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ শারমিন আকতার উপজেলা সদরের মাটিকোড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী। মঙ্গলবার (১৮এপ্রিল) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ২৫মার্চ দিবাগত রাত তিনটার দিকে ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার ভাড়া বাসায় খাবার রান্নার সময় তিনি আগুনে দগ্ধ হয়েছিলেন।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার হামিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছে। বাসায় ত্রুটিপূর্ণ গ্যাসের চুলায় রান্নার সময় গৃহবধূর শরীর পুড়ে যায়। তবে এ বাসার অন্য কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।