ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ৪ এপ্রিল থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এ তাপপ্রবাহ আগামী তিন দিনে কমতে পারে। ঢাকা, খুলনা, রাজশাহীতে তীব্র এবং দেশের অন্যান্য স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার (১৫ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
রবিবার (১৬ এপ্রিল) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।