সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪২

নিয়ন্ত্রণে গোডাউনের আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি টিনশেড গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে, আর এ ঘটনা ঢাকা রাজধানীর নবাবপুরের সুরিটোলায়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, নবাবপুর মার্কেটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। পরে আরো ৪টি ইউনিট পাঠানো হয়।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর যোগ দেয়ার কথা জানিয়েছে আইএসপিআর।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।