ডেইলি ক্রাইম বার্তা : সারা দেশের ন্যায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নেত্রকোনায় নিন্ম আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও পৌরসভাগুলোর সার্বিক সহযোগিতায় বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশ।
সোমবার নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া মাঠ সংলগ্ন পুরাতন শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব, মামুন খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, পৌর মেয়র নজরুল ইসলাম খান।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”