বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৩

আবহাওয়ার পূর্বাভাস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের আওতা দিন দিন বেড়েই চলেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, আগামী ১৯ এপ্রিল পর্যন্ত দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে তাপপ্রবাহও কমছে না।
গতকাল দেশের ৪৯ জেলায় উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। বৃষ্টি না হলে অসহনীয় এ তাপ হ্রাসের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা। ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ৪৮ জেলায় চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। এর বাইরে কেবল সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় একই অবস্থা চলছে।
আবহাওয়া অফিস বলেছে, গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা শহরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় গত পাঁচ-ছয় দিন থেকেই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়ে আসছে। গতকাল যে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে চলতি গরম মৌসুমে এটাই দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।