সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪২

পানিতে ডুবে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে সালাউদ্দিন মাতুব্বর (৭৫) নামের এক সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধের মৃত্যু হয়েছে মাদারীপুরের ডাসারে।
উপজেলার কাজি ইউনিয়নের খান্দুলি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ওই এলাকার মরহুম মমিন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত মুক্তিযোদ্ধা সালাউদ্দিন প্রতিদিনের ন্যায় বাড়ির পুকুরে দুপুর ১টার দিকে গোসল করতে গেলে পুকুরে ডুবে এ মর্মান্তিক মৃত্যু হয় এবং এ ঘটনার সময় পুকুরের আশপাশে কেউ ছিল না।
কিছুক্ষণ পরে প্রতিবেশী আবদুল্লাহ মাতুব্বর পুকুরে গোসল করতে আসলে তিনি লাশ ভাসতে দেখেন। পরে বাড়ির লোকজনের সহায়তায় পুকুর থেকে তুলে আনলে তাকে জীবিত পাওয়া যায়নি।
ডাসার থানার ওসি (তদন্ত) মনজুরুল মোর্শেদ পানিতে সালাউদ্দিন মাতুব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।