সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪২

সাপের কামড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খেলতে গিয়ে বিষধর সাপের কামড়ে দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় মাঠে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সাকের উল্লাহ (১৪) নামের এ কিশোর উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের পাঠানদন্ডী গ্রামের মো. হাবিব উল্লাহ’র ছেলে।
বুধবার (৫ এপ্রিল) আনুমানিক দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহতের বড় ভাই মো. ইমতিয়াজ উল্লাহ বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পার্শ্ববর্তী মাঠে খেলতে যায় সাকের। এসময় তাকে একটি বিষধর সাপে কামড় দেয়। পরে সহপাঠীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তখন আমার মা ও বাবা স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ সাকেরের অবস্থা আশংকাজনক দেখে তাকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার কথা বলেন। হাসপাতালে নেওয়ার পথেই আমার ভাই সাকের মারা যায়।