ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স দীর্ঘ সাত মাস পর ২ বিলিয়ন ছাড়িয়েছে। সদ্য সমাপ্ত মার্চ মাসে প্রবাসীরা দেশে ২০১ কোটি (২.০১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সবশেষ গত বছরের আগস্টে ২০৩ কোটি (২.০৩ বিলিয়ন) ডলার প্রবাসী আয় এসেছিল দেশে।
রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।