ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, চলতি মাসে যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিপ্তর। একই সঙ্গে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে।
পূর্বাভাসে বলা হয়, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে জানিয়ে বলা হয়, এ মাসে দেশে ৩ থেকে ৫ দিন বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।