বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১২

ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা যেসব স্থানে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিভিন্ন স্থানে দেশের সকল বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার ১ এপ্রিল বিকেল পর্যন্ত যেকোনো সময় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জানায় আবহাওয়া অফিস। এসময় বাতাসের গতিবেগ ৮০ কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গার ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।