বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৯

অব্যাহত থাকবে বজ্রবৃষ্টি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।