সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৫

এক যুবকের বিদ্যুৎপৃষ্টে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইজিবাইক (টমটম) চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে খেলন মিয়া (২৩) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খেলন মিয়া ওই গ্রামের গয়াস মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো খেলন মিয়া তার ইজিবাইকটি নিজ বাড়িতে চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি পেশায় একজন ইজিবাইকচালক এবং শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি জনাব, মিজানুর রহমান বলেন, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।