সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৪

বজ্রপাতে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মিজান হোসেন নামে এক যুবকের মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বজ্রপাতে মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৫টার দিকে উপজেলার নয়াগাও বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান হোসেন (২৪) নয়াগাও গ্রামের মনির হাওলাদারের ছেলে।
মিজানের বড় ভাই আল আমিন জানান, বিকালে মিজান ও তার পিতা মনির হাওলাদারসহ কয়েকজনকে নিয়ে তাদের ফসলি জমির আলু তুলছিল মিজান। হঠাৎ করে আকাশে মেঘের গর্জনে বজ্রপাত ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে বজ্রপাতে মিজানের শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। পরে আশেপাশের লোকজন মিজানকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।