সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৪

অগ্নিকাণ্ডে পুড়েছে দোকান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শনিবার (২৫ মার্চ) সকালে বান্দরবানের থানচি উপজেলা প্রধান বাজারে এক অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস বলেছে, সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত সেখানে যায় এবং বিজিবি, পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় দু’ ঘণ্টা চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এদিকে, মাত্র তিন দিন আগে গত ২২ মার্চ অগ্নিকাণ্ডে এই উপজেলার বলি বাজারের একাংশ পুড়ে ছাই হয়ে গেছে।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার পেয়ার মোহাম্মদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। কিন্তু ততক্ষণে ৫০টিরও বেশি দোকান ঘর পুড়ে গেছে।
তিনি জানান, ব্যাপক সম্পদহানী হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে পাঁচ থেকে ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে।