সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৪

মাছ ধরার সময় বজ্রপাতে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাছ ধরতে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বজ্রপাত পড়ে রফিকুল ইসলাম (১৮) নামে এক জেলে নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে একটি বিলে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ওই জেলে নিহত হন।
নিহত রফিকুল উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী লামাগাঁও গ্রামের বাসিন্দা।
বজ্রপাতে ওই জেলের মৃত্যুর বিষয়টি তাহিরপুর থানার ওসি জনাব, সৈয়দ ইফতেখার হোসেন নিশ্চিত করেন।