শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৭

আক্রান্তের সংখ্যা করোনাভাইরাসে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে মহামারী করোনাভাইরাসে এক লাখ এক হাজার ৭৩৪ জন। মারা গেছে ৫৬৮ জন।
গতকাল রোববার আক্রান্ত হয়েছিল ৪৯ হাজার ২০৮ জন। মারা গিয়েছিল ৫০৩ জন মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ২৫ লাখ ৩৩ হাজার ৪৪১ জন। মারা গেছে ৬৮ লাখ ১৯ হাজার ৮০৬ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার ৩৪২ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৩৮ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫১ হাজার ৬৪২ জনের।