সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৪

আবাসিক ভবনে আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুরাতন একটি আবাসিক ভবনের দ্বিতীয়তলায় আগুন লেগেছে, আর এ ঘটনা নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে। এতে একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুরাতন ওই ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো: রানা মিয়া।
ভবনে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয়রা।
এতে নয়জন আহত হয়েছে। তাদের নারায়ণগঞ্জ জেনারেলের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুর্ঘটনারস্থল পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জনাব, গোলাম মোস্তফা রাসেল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি জনাব, আনিচুর রহমান মোল্লা জানান, বিস্ফোরণ পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক নিহত হয়েছেন। প্রায় নয়জন আহত হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।