ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যু কমেছে মহামারী করোনাভাইরাসে। আক্রান্ত হয়েছে এক লাখ ৮২ হাজার ৬৩৬ জন। মারা গেছে এক হাজার ৭১৩ জন।
গতকাল শুক্রবার আক্রান্ত হয়েছিল দুই লাখ ২৩ হাজার ৯৫৮ জন। মারা গিয়েছিল দুই হাজার ১৪৭ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ২৩ লাখ ৭২ হাজার ৪৯৯ জন। মারা গেছে ৬৮ লাখ ১৮ হাজার ৭৩৫ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৫৩ লাখ এক হাজার ২৩৭ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৩৯০ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫১ হাজার ২৫৩ জনের।