ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ। দেশের রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায়।
অন্যদিকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফরিদপুর, গোপালগঞ্জ, নিকলি, ঈশ্বরদী, ডিমলা, শ্রীমঙ্গল, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও ভোলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।