সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৪

বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব, আশিষ কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী আল-আমীন, ব্যবসায়ী শিশির কুন্ড, ব্যবসায়ী সজল ঘোষ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”