ডেইলি ক্রাইম বার্তা : পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও বাজার মনিটরিং করতে ১৪ মার্চ মঙ্গলবার নগরকান্দা উপজেলার সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা, সোনিয়া হোসেন জিসান। এসময় নগরকান্দা থানা পুলিশের সদস্য অভিযানে থাকেন। সামনে রমযান মাস ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে ন্যায্য মূল্যে ক্রয় করতে পারে সে লক্ষ্যে নগরকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি জনাবা, সোনিয়া হোসেন জিসান (নির্বাহী ম্যাজিস্ট্রেট) অভিযান পরিচালনা করেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”