ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনায় আরও ৩৩৫ জনের মৃত্যু হয়েছে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায়। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৯৫৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৮৩২ জন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৫০ জনের এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৫ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩২৪ জন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের।