ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশে আসা শুরু হয়েছে আদানি গ্রুপের বিদ্যুৎ। বৃস্পতিবার সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বাংলাদেশের গ্রিডের সঙ্গে আদানির বিদ্যুৎ সংযুক্ত হয়। প্রাথমিকভাবে ২৫ মেগাওয়াট সরবরাহ করছে আদানি। দুটি ইউনিটের কেন্দ্রের ক্ষমতা এক হাজার ৬০০ মেগাওয়াট। এর মধ্যে একটি ইউনিট উৎপাদনে এসেছে। অন্য ইউনিট চলতি বছরের শেষ দিকে উৎপাদনে আসার কথা রয়েছে।
বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।