মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৮

করোনায় মৃত্যু এবং আক্রান্ত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনায় গত ২৪ ঘণ্টায় ৫১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৭৮৬ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪ জন। শনিবার (৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৮১ জন। একইসময়ে বিশ্বে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫১৬ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের।