সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২২

কয়েকটি বসতঘর আগ্নিকাণ্ডে পুড়ে ছাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জে আগ্নিকাণ্ডে আপন তিন ভাইয়ের ছয় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ১ মার্চ রাত সোয়া ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনে আবুল কাশেম মোস্তান, আনোয়ার হোসেন মোস্তান ও শাহজাহান মোস্তানের ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে দোচালা ঘর তিনটি ও বড় ঘর তিনটি। ক্ষতিগ্রস্তরা তিনজনই আপন ভাই। এছাড়া তাদের মামাতো ভাই আইয়ুব আলী মোস্তানের ঘরের কিছু অংশ পুড়েছে।
ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এরপরও প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। ঘরগুলোতে থাকা ফ্রিজ, আলমিরাসহ কোনো মালামালই আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে কয়লা হয়ে গেছে। বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগে এ ঘটনা ঘটেছে।
উপজেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহাদাত হোসেন বলেন, স্টেশন অফিসার কামরুল হাসানের নেতৃত্বে আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।