ডেইলি ক্রাইম বার্তা : সোমবার দিবাগত রাত তিনটার সময় ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহিদ নগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামে জামাল খন্দকার এর বাড়িতে ছাগলের ঘরে আগুন লেগে বেশ কয়েকটি ছাগলের মৃত্যু হয়েছে। ছাগলের ঘরে থাকা ৩ টি বড় ছাগল ও ৫ টি ছাগলের বাচ্চা পুড়ে মারা যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ারসার্ভিস স্টেশন থেকে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় দেলবাড়িয়া জামাল খন্দকার এর বাড়ির উদ্দেশ্যে কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তায় ব্রীজ সরু থাকায় আগুন লাগার স্থানে পৌঁছাতে পারেনি ফায়ারসার্ভিস কর্মীরা। নগরকান্দা ফায়ারসার্ভিস স্টেশন মাস্টার মোঃ শরীফুল ইসলাম বলেন ব্রীজের কারনে আমারা সরঞ্জাম নিয়ে যেতে পারিনি তবে ঘটনা স্থলে পায়ে হেটে পৌছাতেই এর আগে আগুনে পুড়ে সব শেষ। তবে আগুন লাগার বিষয় প্রাথমিক ভাবে জানা যায়নি। আগুনে পুড়ে জামাল খন্দকার এর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জামাল খন্দকার জানান।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”