ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবহাওয়া অধিদফতর জানিয়েছে সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
অধিদফতর বলছে, আগামী তিন দিন তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বুধবারের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এতে আরো বলা হয়েছে, বুধবার শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।