শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৬

করোনায় আক্রান্ত এবং মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশ্বে ৬১১ জনের মৃত্যু হয়েছে করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়। নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৪১৭ জন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৯০ হাজার ৯৩ জনে। করোনার শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ৩৪৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ১০ লাখ ২৫ হাজার ১৮৯ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ৯৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১১০ জন।
এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৯৮৭ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪২ হাজার ৩৭০ জনে।