বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৪

খাল খনন কাজের শুভ উদ্বোধন ফরিদপুরের নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা : ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার পোড়াদিয়া বালিয়া গ্রামের খালটি পুনঃখননের শুভ উদ্ধোধন করা হয়।
খালটি পুনঃখননের শুভ উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর বিএডিসি এর সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা খাঁন, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহেদ আলী মাতুব্বর, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ডের সভাপতি রোবায়েত হোসেন (পটু),কাইচাইল ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রেজাউল হাওলাদার, ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সাবনিল আক্তার, নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল হাসনাত উজ্জ্বল, সাংবাদিক মোঃ আসাদ খাঁন, নগরকান্দা উপজেলা আওয়ামী মহিলা লীগের নেত্রী মনোয়ারা বেগম (মিনু) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কৃষি মন্ত্রলয় এর অর্থয়নে, বৃহত্তর সেচ এলাকা প্রকল্প (৪র্থ পর্যায়) বিএডিসি এর বাস্তবায়নে এই খালটি পুনঃ খনন হলে প্রায় ৫ শত একর ফসলী জমির জলাবদ্ধতা নিরসন হবে বলে জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা খাঁন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”