মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১২

আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা করোনাভাইরাসে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। আক্রান্ত হয়েছে এক লাখ ৭৬ হাজার ৭১৫ জন। মারা গেছে এক হাজার ১৯৮ জন।
গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিল এক লাখ ৬০ হাজার ৩৫১ জন। মারা গিয়েছিল এক হাজার ৩০৯ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৫ লাখ ৯২ হাজার ৬৬০ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৭৪ হাজার ৬২৩ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি ৯১ লাখ ৭০ হাজার ২১২ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৭২ জনে। মোট মারা গেছে ১১ লাখ ৩৬ হাজার ৯৬০ জন।