ডেইলি ক্রাইম বার্তা : যৌতুক, বাল্যবিবাহ নিরোধ, শিশু পাচার ও অটিজম জনসচেতনতা বিষয়ে উঠান বৈঠক হয়েছে বরিশালের গৌরনদীতে। জাতীয় মহিলা সংস্থা গৌরনদী এর আয়োজনে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসচেতনতামূলক উঠান বৈঠকে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি(তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র, কম্পিউটার অপারেটর ভনরঞ্জন হালদার, দর্জি প্রশিক্ষক কাকলি খানম সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”