সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৬

আগুনে দগ্ধ হয়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগুনে দগ্ধ হয়ে রাজবাড়ীর কালুখালীতে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো মাঝবাড়ি গ্রামের বাবু বিশ্বাসের ছেলে উজায়ফা (৮) ও ইকরামের ছেলে হাসান (৪) এবং তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
নিহতদের পরিবারের বরাতে মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুমুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাবু বিশ্বাসের বাড়িতে চার শিশু খেলা করছিল। এর মধ্যে দুই শিশু রান্নাঘরে খেলছিল। এ সময় তারা গ্যাসলাইট দিয়ে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় আগুন পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এতে দুই শিশু আগুনে দগ্ধ হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু হাসান মারা যায়। এছাড়া অপর শিশুর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে শিশু উজায়ফা মারা যায়।